শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে আর কোনো নতুন হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।

ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না জানিয়ে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। আমি সবার কাছে বিষয়টি স্পষ্ট করতে চাই, ইরান অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পাশাপাশি অবরোধও পুরোপুরি কার্যকর থাকবে। হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল প্রবাহিত হচ্ছে—শুধু গত রাতেই ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল এই প্রণালি দিয়ে প্রবাহিত হয়েছে। এর এক ব্যারেল তেলও ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি।

তিনি বলেন, আমরা ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালাব না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করলেন। নির্বাচনের আগে সামরিক পদক্ষেপ এড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz