শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্যারিসে উৎসবমুখর পরিবেশে ‘ঢাকা অটো ইকল’ উদ্বোধন

প্যারিসে উৎসবমুখর পরিবেশে ‘ঢাকা অটো ইকল’ উদ্বোধন

বিজ্ঞাপন
ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী সাঁ-দ্যনি এলাকায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ‘ঢাকা অটো ইকল’। গত ৪ অক্টোবর, রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হক অপু আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং প্রতিষ্ঠানটির পথচলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ‘ঢাকা অটো ইকল’। প্রতিষ্ঠানটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে এটি একটি নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে ‘ঢাকা অটো ইকল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে সাঁ-দ্যনির স্থানীয় মেরির প্রথম ডেপুটি মেয়র আরজুয়া সিসিল গান খাক, স্থানীয় মেরির কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক নাহিদ ইসলাম, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি রশিদ পাটোয়ারী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল আবেদিন, ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, নরসিংদী জেলা কমিউনিটির সভাপতি আলী আজম খান, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, বাংলা অটো ইকলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বরিশাল বিভাগ সমিতির সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ, ঢাকা ক্লাব ফ্রান্সের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আলী আক্কাস এবং স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সাবেক সভাপতি অসিত ঘোষসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা ক্লাব ফ্রান্সের সহসভাপতি সাইফুল ইসলামসহ ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা ‘ঢাকা অটো ইকল’-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়।

ঠিকানা/এসআর
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz