শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন ইরানের জ্বালানিমন্ত্রী

পদত্যাগ করলেন ইরানের জ্বালানিমন্ত্রী

বিজ্ঞাপন
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তার স্থানে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের বার্তা বিষয়ক উপ-প্রধান মেহেদি তাবাতাবাই রাষ্ট্রীয় টিভিতে জানান, পাকনেজাদ ‘অনেক আগেই’ ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের কাছে তার পীড়াপীড়ির পর পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়।

ওপেকভুক্ত দেশগুলোর অন্যতম সদস্য ইরানের জ্বালানিমন্ত্রী হিসেবে ২০২৪ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন মহসেন পাকনেজাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাত মাস ধরে চলা যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি তীব্র চাপের মুখে পড়ার প্রেক্ষাপটে তার এই পদত্যাগের ঘটনা ঘটল।

পদত্যাগের খবর প্রকাশের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে পাকনেজাদের এক মন্তব্যের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ‘আমরা যে তেল বিক্রি করেছি তার রাজস্ব এখনো আসছে এবং ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে।’
সূত্র: রয়টার্স

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz