শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ৪ অক্টোবর (রবিবার) পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা বিবিসি ও এএফপি এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের এক কর্মকর্তা বিবৃতিতে জানিয়েছেন, আমরা এখন নিশ্চিত করতে পারি, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন বোমারু বিমানগুলো পুনরায় যুক্তরাষ্ট্রে নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে। নিরাপত্তাজনিত কারণে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সামরিক সরঞ্জাম ও বাহিনীর এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করতে পারিনি।

গত রবিবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এই বিমানঘাঁটিতে পুলিশ ডাকা হয়েছিল। স্থানীয় এক কৃষক কয়েকজনকে কয়েকটি যান নিয়ে সেখানে ‘সন্দেহজনক’ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দিয়েছিলেন। এই ঘটনার জেরে বিমানঘাঁটির কাছের ৮৫টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ইরানে মার্কিন হামলায় এই বিমানঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল।

তদন্তকারীরা অবশ্য জানিয়েছেন, যানবাহনগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, তবে সেখান থেকে বিপুল পেট্রোল উদ্ধার করা হয়েছে।

ন্যাশনাল কাউন্টার টেররিজম পুলিশের প্রধান লরেন্স টেলর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় ২০ বছর বয়সী লন্ডনের বাসিন্দা পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তারা জামিনে মুক্তি পাওয়ায় ওয়াশিংটন এর তীব্র সমালোচনা করেছে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz