বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জাতীয় দলে নতুন সহকারী কোচ

জাতীয় দলে নতুন সহকারী কোচ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে ম্যালিবংওয়ে মেকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মেকেতার সঙ্গে চুক্তি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেবেন তিনি। ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী দুই বছরের জন্য মাকেতার সঙ্গে চুক্তি করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হয়ে এই চুক্তি কার্যকর থাকবে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত। আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টেস্ট সিরিজেই জাতীয় দলের কোচিং বহরে যোগ দেবেন তিনি।

৪৬ বছর বয়সী মাকেতা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের লেভেল-৪ ডিগ্রিধারী কোচ। কোচিং জগতে তার দুই দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দল থেকে শুরু করে 'এ' দল, অনূর্ধ্ব-১৯ দল, ন্যাশনাল একাডেমি এবং ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে সফলভাবে কাজ করার রেকর্ড রয়েছে তার।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ দলের সহকারী কোচ ছিলেন তিনি। ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান কোচিং সদস্যের দায়িত্ব পালন ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত টেস্ট ও ওডিআই সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।

সাউথ আফ্রিকান ন্যাশনাল একাডেমি ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ থাকার কারণে উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে মাকেতার বিশেষ সুনাম রয়েছে। সম্প্রতি তার অধীনেই দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ‘সিএসএ ওয়ানডে কাপ ডিভিশন ২’ শিরোপা জেতে এবং অনূর্ধ্ব-১৯ দলকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে তুলে আনেন তিনি।

বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত মাকেতা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার ব্যাপারে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি তরুণ ও সম্ভাবনাময় দল। হেড কোচ ফিল সিমন্স এবং অন্যান্য কোচিং স্টাফদের সাথে মিলে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি; আমরা খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করব।

ঠিকানা/এএস 


 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz