শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ময়মনসিংহ টাউন বাইপাস সড়কের আকুয়া এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু। 
নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মাকসুদ আলীর স্ত্রী রাশিদা (৭০), তাঁর ছেলে মোস্তফা খন্দকার (৫০), পুত্রবধূ মর্জিনা (২৫) ও নাতি মিয়ান (৫)। তারা জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ২ অক্টোবর (শুক্রবার) বেলা পৌনে ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতিতে রাজিব পরিবহণের একটি বাস জামালপুর যাচ্ছিল। এ সময় উল্টোদিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসটি আটক করেছে পুলিশ। অন্যদিকে, দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশার যাত্রীরা জামালপুর জেলার নান্দিনা এলাকার বাসিন্দা। তবে সবাই একই পরিবারের সদস্য কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz