শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন • ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার • বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ • প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন অবসরপ্রাপ্ত সচিব • হলিউডের সম্মাননা আসরে গাইবেন পপ তারকা টেইলর সুইফট • যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ভারতে সি-ফুড কারখানায় বিষ্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

​ভারতে সি-ফুড কারখানায় বিষ্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি সি-ফুড প্রক্রিয়াজাতকরণ কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার অন্তত সাত নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ম এলাকার মঞ্জাঙ্গারানাইয়ে এলাকার ওই কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজের ফলে এ ঘটনা ঘটে। 

দ্য হিন্দুর এক প্রতিবেদনে দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই হাসপাতালে নেওয়ার পর গুরুতর অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও আহত মোট ৬৭ শ্রমিককে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিরুভাল্লুরের জেলা প্রশাসক এস. কবিতা জানান, আহতদের মধ্যে ৪৬ জন ভেলস হাসপাতালে এবং ২১ জন ভেঙ্কটেশ্বরা হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় রয়েছেন।

এদিকে, গুরুতর অবস্থায় ৯ জনকে চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিন সদস্যের কমিটি গঠন 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।

মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত এই কমিটিতে রয়েছেন শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের পরিচালক, তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্যসচিব এবং জনস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক।

কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন এবং তিন দিনের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz