বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী • শৃঙ্খলাভঙ্গের দায়ে নিজের শাস্তি চেয়ে রোনালদোর পাঁচ পাতার চিঠি • জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর • মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা • দেশে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আ.লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন • দেশে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা দায়েরের নির্দেশ নেতানিয়াহুর

​এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা দায়েরের নির্দেশ নেতানিয়াহুর

বিজ্ঞাপন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়েরের উদ্দেশ্যে নথি প্রস্তুত করতে দেশটির আন্তঃমন্ত্রণালয় দল ও আন্তর্জাতিক আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২৮ সেপ্টেম্বর (সোমবার) ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪-এর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম ফার্স্টপোস্টে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের অভ্যন্তরে কুর্দি সংখ্যালঘুদের ওপর দেশটির সরকারের কথিত নির্যাতন এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে আর্থিক সহায়তার অভিযোগকে কেন্দ্র করে এ মামলার নথি তৈরি করা হচ্ছে। মূলত দুই দেশের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক টানাপোড়েনের জেরেই ইসরায়েল এ পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছিলেন এরদোয়ান।

আইন বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল বা তুরস্ক— কোনো দেশই আইসিসির প্রতিষ্ঠাকালীন ‘রোম সংবিধিতে স্বাক্ষর করেনি, ফলে সরাসরি আদালতের এখতিয়ার দুই দেশের ওপর প্রযোজ্য নয়। তবে ইসরায়েল কোনো তৃতীয় পক্ষের (প্রক্সি) মাধ্যমে এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারে।

আই২৪-এর সূত্রে জানা গেছে, ইসরায়েল হয়তো চূড়ান্তভাবে মামলাটি আইসিসিতে দায়ের না-ও করতে পারে। মূলত এরদোয়ানের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি এবং একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মামলাটিকে ব্যবহারের কৌশল নিয়েছে তেল আবিব।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz