শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
ফিফা আসিয়ান কাপ

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে বাংলাদেশের হার

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে বাংলাদেশের হার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন হারিস স্টুয়ার্ট। ২৮ সেপ্টেম্বর (সোমবার) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরুর দিকে বেশ গোছানো খেলা উপহার দেয় বাংলাদেশ। যদিও বল দখলে কিছুটা এগিয়ে ছিল সিঙ্গাপুর, তবে স্কোরের দেখা তারা পায়নি। কুলিং ব্রেকের পর আক্রমণের ধার বাড়ায় তারা।

৩৩তম মিনিটে বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। তবে দুর্দান্ত ব্লকে সেই শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

ম্যাচের ৩৫তম মিনিটে পর ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে জড়ান রায়ান স্টুয়ার্ট। তাতেই ম্যাচে লিড নেয় সিঙ্গাপুর। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিঙ্গাপুর।

বিরতির পরও ছন্দ ধরে রাখে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। একের পর এক আক্রমণ চালিয়ে যেতেই থাকে। ৫৭তম মিনিটে শেখ মোরছালিনকে তুলে তার জায়গায় নামানো হয় মিনহাজুল করিমকে। বাংলাদেশের হয়ে অভিষেক হয় মিনহাজুলের।

দ্বিতীয়ার্ধের বাকি সময়েও বল দখলে এগিয়ে থাকে সিঙ্গাপুর। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশও সু্যোগ তৈরি করতে পারেনি খুব একটা। শেষ পর্যন্ত স্টুয়ার্টের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

এই হারের ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার হিসাব একপ্রকার সমীকরণের বাইরেই চলে গেল। আগামী পহেলা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz