শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক • সিজেপির আন্দোলন ঘিরে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক • বিরোধের মধ্যেও যোগাযোগে অস্বস্তিতে রিপাবলিকানরা • পরিবারতন্ত্রের বিরুদ্ধে কেন নতুন করে পুরান ঢেঁকুর? • ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করা হয় : পুলিশ • হামে-ডেঙ্গুতে মহামারি: তবু নির্বিকার  ভাব কেন? • যুক্তরাষ্ট্রের নির্বাচন  ২০২৬ নিয়ে বাগের  টাউন হল মিটিং • সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি : মাহ্‌দী আমিন • ব্যাংক আমানত ফেলে রাখলে বাড়তে পারে জটিলতা • সুরে, নৃত্যে, কথায় : অনুভবের সন্ধ্যা  বিপার মঞ্চে প্রজন্ম থেকে প্রজন্মে  সংস্কৃতির যাত্রা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
ফিফা আসিয়ান কাপ

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে বাংলাদেশের হার

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে বাংলাদেশের হার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন হারিস স্টুয়ার্ট। ২৮ সেপ্টেম্বর (সোমবার) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরুর দিকে বেশ গোছানো খেলা উপহার দেয় বাংলাদেশ। যদিও বল দখলে কিছুটা এগিয়ে ছিল সিঙ্গাপুর, তবে স্কোরের দেখা তারা পায়নি। কুলিং ব্রেকের পর আক্রমণের ধার বাড়ায় তারা।

৩৩তম মিনিটে বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। তবে দুর্দান্ত ব্লকে সেই শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

ম্যাচের ৩৫তম মিনিটে পর ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে জড়ান রায়ান স্টুয়ার্ট। তাতেই ম্যাচে লিড নেয় সিঙ্গাপুর। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিঙ্গাপুর।

বিরতির পরও ছন্দ ধরে রাখে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। একের পর এক আক্রমণ চালিয়ে যেতেই থাকে। ৫৭তম মিনিটে শেখ মোরছালিনকে তুলে তার জায়গায় নামানো হয় মিনহাজুল করিমকে। বাংলাদেশের হয়ে অভিষেক হয় মিনহাজুলের।

দ্বিতীয়ার্ধের বাকি সময়েও বল দখলে এগিয়ে থাকে সিঙ্গাপুর। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশও সু্যোগ তৈরি করতে পারেনি খুব একটা। শেষ পর্যন্ত স্টুয়ার্টের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

এই হারের ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার হিসাব একপ্রকার সমীকরণের বাইরেই চলে গেল। আগামী পহেলা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz