শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​আবার বিশ্বকাপ জিতল স্পেন

​আবার বিশ্বকাপ জিতল স্পেন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। রবিবার পোল্যান্ডে অতিরিক্ত সময়েও দুই দলের ম্যাচ গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায় ফাইনাল। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় স্পেন। তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক লাইয়া লোপেস। টাইব্রেকারে উত্তর কোরিয়ার দুটি শট ঠেকিয়ে দেন তিনি।

ফাইনালে মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার সবশেষ দুই চ্যাম্পিয়ন। ২০২২ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। এরপর দুই বছর আগে তৃতীয়বারের মতো শিরোপা জেতে উত্তর কোরিয়া।

এই ফাইনালে এমন কয়েকজন খেলোয়াড়ও ছিলেন, যারা ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়েছিলেন। সেই ম্যাচে টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল উত্তর কোরিয়া।

ফাইনালে জয়ের মধ্য দিয়ে নারী ফুটবলে নিজেদের সাম্প্রতিক আধিপত্য আরও শক্ত করল স্পেন। গত এক দশকে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি সিনিয়র বিশ্বকাপের শিরোপা জিতেছে।

পুরুষ ফুটবলেও স্পেনের সাফল্য কম নয়। লুইস দে লা ফুয়েন্তের দল বর্তমানে বিশ্ব ও ইউরোপের চ্যাম্পিয়ন।

তবে এবার শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। যদিও পুরো প্রতিযোগিতায় অসাধারণ একটি রেকর্ড গড়েছে তারা। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করেই ফাইনালে উঠেছিল উত্তর কোরিয়া।

ফাইনালে হারের পর উত্তর কোরিয়ার কোচ হান চোল-হাক বলেন, ‘আমাদের সব খেলোয়াড় কাদছিল। বিষয়টি আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। তাই আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। প্রধান কোচ হিসেবে আমি মনে করি, তারা সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তাই আমি তাদের নিয়ে খুবই গর্বিত।’

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz