শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফের আটক দিল্লিতে অভিজিৎ দীপকে • অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ • ‘বার পরীক্ষায়’ ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি • শেখ হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে : জামায়াত আমির • বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু • তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ : ডেপুটি স্পিকার • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ • বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি • মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪

​কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার ১৮ থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

জেলা পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা ও কিশোরদের আড্ডাস্থলে এই অভিযান চালানো হয়, যেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ২৫৪ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মিলবে না, তাদের ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত বুধবার রাতেও একইভাবে ১৮ থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছিল পুলিশ। সেসময় ৪৫১ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে ব্যবস্থা নেওয়া হয়। 

সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের নজরদারি ও ধারাবাহিক অভিযান জোরদার করেছে জেলা পুলিশ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz