শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নেতানিয়াহু জাতিসংঘে বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেল অধিবেশন কক্ষ

নেতানিয়াহু জাতিসংঘে বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেল অধিবেশন কক্ষ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেঁধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বিশ্বমঞ্চে নেতানিয়াহুর প্রতি এই তীব্র কূটনৈতিক বয়কটের ফলে মুহূর্তেই প্রায় ফাঁকা হয়ে যায় জাতিসংঘের প্রধান সম্মেলন কক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন ও প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, নেতানিয়াহু যখন মঞ্চে উঠছেন, তার আগেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ ছাড়তে শুরু করেন। তবে হাতে গোনা কিছু ইসরায়েলি সমর্থক ও কূটনীতিকরা সিটে বসে ছিলেন এবং নেতানিয়াহুর সমর্থনে তারা সামান্য হাততালি দেন।

কিন্তু কক্ষের সিংহভাগ আসনই তখন খালি ছিল, যা বিশ্বমঞ্চে ইসরায়েলি সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান অসন্তোষ ও প্রতিবাদেরই স্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz