শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

​আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড।

বারংবার হানা দেওয়া বাম হাঁটুর গুরুতর ইনজুরির কারণে চিকিৎসকের পরামর্শ মেনে ৩৬ বছর বয়সী এই গতিদানব আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উড জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা আর সম্ভব নয়, যার কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন।

বিদায়বেলায় উড আবেগঘন কণ্ঠে বলেন, ‘পরিসংখ্যান হয়তো বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম, তবে আমি আশা করি আমার সতীর্থরা মনে রাখবে যে আমি প্রতিবার মাঠে নিজের শতভাগ উজার করে দিয়েছিলাম।’

২০১৫ সালে অভিষেকের পর উড তার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ড পেস এ্যাটাকে দলের অন্যতম প্রধান শক্তি ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে চোটের সাথে অবিরাম লড়াই করেও তিনি বল হাতে গতির ঝড় তুলেছেন। সেই সাথে ইংল্যান্ডের বড় বড় সাফল্যে অবদান রেখেছেন।

ইংলিশদের হয়ে সব ফরম্যাটেই দুর্দান্ত অবদান রেখেছেন উড। টেস্ট ক্রিকেটে ৩৮ ম্যাচে ১১৯ উইকেট ওয়ানডেতে ৭০ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে খেলে নিয়েছেন ৫৪ উইকেট।

পাশাপাশি ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান শক্তির জায়গা ছিলেন এই পেসার।

তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন উড।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz