শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ

​সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। পুরোনো ছবি: আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন
সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দেওয়া এক বিবৃতিতে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা জানান, গত ৭ আগস্টের বিবৃতিতেও তারা সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছিলেন। এবারও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে নৌ চলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা পুনর্ব্যক্ত করেন তারা। একই সঙ্গে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে হুথিদের অবিলম্বে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।

পরিষদের সদস্যরা ইয়েমেনে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্যের বরাত দিয়ে তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত আরও বাড়লে ইয়েমেনের ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তারা।

মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে পূর্ণ, নিরাপদ, দ্রুত ও অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের ৭৩ কর্মীসহ বিভিন্ন এনজিও, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

ইয়েমেন সরকারের সঙ্গে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, হুথিরা যাতে সামরিক কার্যক্রমের জন্য অস্ত্র, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও অর্থায়ন সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক আইনের অধীনে আত্মরক্ষার ক্ষেত্রে দেশটির সহজাত অধিকারের বিষয়টি উল্লেখ করা হয়। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz