শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশসহ ২১১ দেশকে ১২৩ কোটি টাকা করে দিতে ফিফাকে চিঠি

বাংলাদেশসহ ২১১ দেশকে ১২৩ কোটি টাকা করে দিতে ফিফাকে চিঠি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশসহ ফিফার ২১১ সদস্য সংস্থাকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার দাবি জানিয়েছে উয়েফা ও কনকাকাফ। বাংলাদেশি মুদ্রায় প্রতিটি সংস্থার জন্য এই অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো এক যৌথ চিঠিতে এ দাবি জানানো হয়েছে।

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ মেয়াদ শেষে ফিফার নগদ তহবিল প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। চিঠিতে দাবি করা হয়েছে, ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত ফিফার প্রয়োজনের তুলনায় এই অর্থ অনেক বেশি।

তাদের প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ চক্রে ২১১ সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার করে এককালীন বরাদ্দ দেওয়া উচিত। এই অর্থ অবকাঠামো নির্মাণ ও ফুটবলের উন্নয়নে ব্যয়ের কথা বলা হয়েছে। এতে ফিফার মোট ব্যয় হবে প্রায় ২১১ কোটি ডলার, যা নিয়মিত বরাদ্দের অতিরিক্ত।

এর একদিন আগে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট ইনফান্তিনো ও মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রোমের কাছে ফিফার বাতিল হওয়া বিনিয়োগ পরিকল্পনার সব নথি প্রকাশের দাবি জানান। ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল সভার আগেই এসব নথি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

ফিফার বাণিজ্যিক ও টিকিটিং অধিকার পরিচালনার জন্য নতুন কোম্পানি গঠনের পরিকল্পনাটি জাতীয় সংস্থাগুলোর বিরোধিতার মুখে চার দিনের মধ্যে বাতিল করা হয়। ইনফান্তিনো আগামী মার্চে চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz