শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয় বিদেশে ফুর্তি করছেন : রাশেদ খাঁন • মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন • গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই • নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা • খাবারের টেবিলে ভিন্ন স্বাদ: সহজে বানান পনির পোলাও • আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​অনন্ত অপেক্ষা...

​অনন্ত অপেক্ষা...

বিজ্ঞাপন
তুমি বলেছিলে তুমি বৃষ্টি ভালোবাসো,
তাই আমি মেঘ হয়েছি।
আমি প্রতিদিন বৃষ্টি ঝরাই, কিন্তু তোমাকে একটুও ভিজিয়ে দিতে পারিনি।

তুমি বলেছিলে তুমি গান ভালোবাসো,
তাই আমি হৃদয়ের সবটুকু রং-রস ঢেলে দিয়ে সুর হয়েছি।
কিন্তু তোমার মনকে কিছুতেই ছুঁয়ে যেতে পারিনি।

তুমি বলেছিলে তুমি কবিতা ভালোবাসো,
তাই আমি হৃদয়ভরা ভালোবাসা দিয়ে পঙ্ক্তি হয়েছি।
কিন্তু কোনোভাবেই তোমার মনে জায়গা করতে পারিনি।

বলেছিলে তুমি আকাশের রাতজাগা তারা ভালোবাসো।
তাই আমি দূর আকাশের তারা হয়ে রাত জেগে তোমার জন্য অপেক্ষা করি।
তুমি আমার দিকে একবারও ফিরে তাকালে না।

শুধু তোমাকে পাবার জন্য আমি আকাশ হব,
নদী হব,
চাঁদ হব। আরও, আরও,
যা কিছু তুমি ভালোবাসো।
আমি তোমাকে পাবার জন্য,
জনম জনম ধরে অপেক্ষার দুয়ার খুলে বসে থাকব।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz