শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার • নতুন উত্তেজনায় তেলের দাম বাড়ল ৪ শতাংশের বেশি • বিদেশফেরতদের নতুন জীবন দিতে জাতিসংঘের সঙ্গে নতুন যাত্রা সরকারের • ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী • কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি • প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর • আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ধীমান কুজ্ঝটিকা

​ধীমান কুজ্ঝটিকা

বিজ্ঞাপন
আমি কর্দপী,
আমি গঙ্গার মতো বহমান,
আখান্দা, জীর্ণতা, কুটিলতাকে
দক্ষিণ হস্তের বাঁ পাশে রেখে
তিন কুড়ি পেরিয়েছি অবলীলায়
কিষাণী বিলাপ আড়াল করে।

ধীমান কুজ্ঝটিকায় গড়েছি স্বীয়
চৌচালা ধুলোর এপিটাফ লিখে।
কালকূটের বেদনায় বিছিয়ে রয়েছে
উদীচী বাতুল উপাধান,
তীব্র ঝাপটায় উড়ে যাক কেবলই
বামেতর আভরণ।

চাই না কখনো দীর্ঘায়িত দীর্ঘশ্বাস
শুধু একটা শান্ত জলের সরোবর চাই,
লবণাক্ত যে হয়ে গেছে;
অন্দরমহলের পুরোহিত শ্রেণিরা!
ইমামের লেবাসে জড়িয়ে আছে
অজস্র পাপের চাদরে আবৃত হয়ে।

খুঁজে যাই শুধু সারমেয় স্বজন,
হৃদয় দৌবারিক, প্রশান্তি বিজন
ইল্লিয়নের দহনে চূর্ণ-বিচূর্ণ
এক ফালি আকাশ আমার।

কী জবাব দেবে জীবনের কাছে?
পেরেছ কি কভু হারাতে আমায়?
চোখভরে দেখো তো চেয়ে!
ছুঁয়ে আছি কি হিমালয় চূড়া?
হিসাব মিলাও ক্যালকুলেটর খুলে!

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz