কালশিটে দাগগুলো ভয়ংকর কলিজায় জমাটবদ্ধ রক্ত সাক্ষী, পাথর হয়ে গেছে আশ্রিত বুক তবু একপশলা বৃষ্টির আকাল। অভিমানে অভিযোগের পাহাড় বিন্দুমাত্র সরে না নতজানুতে; ক্রমশ অন্ধকার নামে... আশাগুলো উচ্চরক্তচাপের ঘামে।