দল চালাতে চাঁদা লাগে চাঁদা লাগে সরকারে কেউবা আবার চাঁদা তোলেন নানা রকম দরকারে। হরেক রকম চাঁদা দিয়ে নেতার চলে জীবন মান টাকার ওপর শুয়েই বলেন তোরা শুধু চাঁদা আন। চাঁদা দিতে কারো আবার ব্যবসাতে হয় লালবাতি চাঁদা তোলা নেতারা হন অল্পদিনেই লাখপতি। চাঁদা তুলত দাদা নাকি নাম ছিল বেশ বাবারও একই কাজে ফিরছে ছেলে নাতিপুতি আবারও।