রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• গণভোটের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার • জিবুতির উপকূলে নৌকাডুবি : ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ • ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার • রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া • সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে : রাষ্ট্রপতি • সৌদির বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী • দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু • ঢাকা–রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে আড়াই হাজার যাত্রী • ইউরিক অ্যাসিড বাড়লে কোন খাবারে সতর্ক থাকবেন • দারুণ ব্যাটিংয়ে সোবহানার রেকর্ড সেঞ্চুরি

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও হুতির মধ্যে এখনও যুদ্ধবিরতি বহাল রয়েছে : মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও হুতির মধ্যে এখনও যুদ্ধবিরতি বহাল রয়েছে : মার্কিন রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এবং হুথিদের মধ্যে এখনো একটি যুদ্ধবিরতি বজায় রয়েছে। বর্তমানে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে ছোটখাটো সংঘাত চললেও তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়েনি। এটি একটি ভালো খবর।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে চলমান অভ্যন্তরীণ লড়াইয়ে যুক্তরাষ্ট্র যেন কোনো ধরনের নাক না গলায় বা হস্তক্ষেপ না করে, সেজন্য ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে হুথি বিদ্রোহীরা।

উল্লেখ্য, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের লক্ষ্যে দীর্ঘ সামরিক অভিযানের পর ২০২৫ সালের মে মাসে হুথিদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz