শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

​টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। আর এই হারের সমালোচনায় ভাসছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসবের মাঝেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার।

আসন্ন এশিয়ান গেমস দিয়েই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন তিনি। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি।

তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

গুঞ্জন রয়েছে, জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz