রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দাবি

সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি

সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আগে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে দাবি করেছেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচনে ইসির পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এমনটা জানান।

মীর শাহে আলম বলেন, ইসি স্বাধীন এবং সেই প্রেক্ষিতে ইসির নির্বাচন করার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি যে সময়সূচি ঘোষণা করেছে তা সরকার জানে না। এমনকি সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সরকারের সাথে আলোচনার পর প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz