শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ব্রাজিল দলে নেইমারের অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তি

​ব্রাজিল দলে নেইমারের অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ব্রাজিল জাতীয় দলে নেইমারের ফেরার সম্ভাবনা আপাতত শেষ বলে জানিয়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তার দাবি, জাতীয় দলে ফেরার ইচ্ছা নেই নেইমারের। তাই তারকাখচিত এই দলকে এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুনভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছেন কোচ।

আন্তর্জাতিক ফুটবলে নেইমারের অবদান ও সামর্থ্যের প্রশংসা করে আনচেলত্তি বলেছেন, সর্বশেষ বিশ্বকাপে খেলার যোগ্যতা অবশ্যই ছিল সান্তোসের এই তারকা ফরোয়ার্ডের। তবে জাতীয় দলে ফেরার বিষয়ে নেইমার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।

কার্লো আনচেলত্তি বলেন, 'নেইমার তার অসাধারণ মানের কারণে বিশ্বকাপে খেলার যোগ্য ছিল। কিন্তু সে ইতিমধ্যেই নিশ্চিত করেছে, জাতীয় দলে আর ফিরতে চায় না।'

নেইমারের প্রশংসা করে ইতালিয়ান এই কোচ আরও বলেন, 'নেইমার এমন একজন খেলোয়াড়, যাকে কোনোভাবেই সহজে প্রতিস্থাপন করা যায় না। তার সামর্থ্য তাকে অসাধারণ ও অনন্য প্রতিভায় পরিণত করেছে। তবে এখন সময় এসেছে তরুণ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের দিকে মনোযোগ দেওয়ার।'

বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পরই দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সামনে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় দলে তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। সেই পরিকল্পনায় নেইমারের জায়গা আর থাকছে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz