বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর • আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর • প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান • ১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ • সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন • সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন • বিশ্বের চোখে বাংলাদেশের  মর্যাদা ব্যাপক ক্ষুণ্ন করছে শাহজালাল বিমানবন্দর! • শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন • জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী • নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর বাংলাদেশি খোকনের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

চ্যাটজিপিটিতে বড় প্রযুক্তিগত বিপর্যয়, সমস্যায় লাখো ব্যবহারকারী

চ্যাটজিপিটিতে বড় প্রযুক্তিগত বিপর্যয়, সমস্যায় লাখো ব্যবহারকারী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। এতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।

চ্যাটজিপিটিতে প্রবেশের পর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

চ্যাটজিপিটির এ সমস্যাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য রসিকতাও কম হচ্ছে না। অনেক ব্যবহারকারী মজা করে বলছেন, চ্যাটজিপিটি বন্ধ থাকায় কাজ করতে এবার বাধ্য হয়েই নিজেদের মস্তিষ্ক ব্যবহার করতে হবে।

তবে বাংলাদেশে রাত ২টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা গেছে।

এ বিভ্রাটের প্রভাব কেবল চ্যাটজিপিটিতেই আটকে নেই। এর ফলে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও বড় ধরনের ধাক্কা লেগেছে, যার বড় একটি অংশই এআইভিত্তিক ফিচারের জন্য ওপেনএআইয়ের ওপর নির্ভরশীল।

এ পরিস্থিতি নিয়ে ওপেনএআই বলেছে, তারা সমস্যাটি সম্পর্কে জানে ও তা সমাধানের উপায় খুঁজছে এবং সমাধানটি কার্যকর হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

তবে এর কিছুক্ষণ পরেই এক আপডেটে কোম্পানিটি স্বীকার করেছে, তাদের প্ল্যাটফর্মে ‘এখনো সেবার মান কিছুটা কম’।

চ্যাটবটের পাশাপাশি প্রোগ্রামিংয়ের কাজে চ্যাটজিপিটি ব্যবহারের বিশেষ টুল ‘কোডেক্স’-এর কার্যক্রমেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে।

এদিকে চ্যাটজিপিটির এ বড় বিপত্তির সময় প্রতিদ্বন্দ্বী কিছু এআই প্ল্যাটফর্মেও বিভ্রাট দেখা দেওয়ার খবর মিলেছে।

অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ ও ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের ‘গ্রক’-এর মতো চ্যাটবটেও একই ধরনের সমস্যা হওয়ার কথা জানিয়েছেন কিছু ব্যবহারকারী।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, প্রতিদ্বন্দ্বী এসব চ্যাটবটের ক্ষেত্রে সমস্যার পরিধি তুলনামূলক কম এবং অনেক ব্যবহারকারীর জন্যই সেগুলোর সেবা সচল ছিল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz