কার জন্য উপবাস করো ক্লেশে? অন্যলোক কল্পিত নৈকট্য অনুদারে দিগ্্ভ্রান্ত অবজ্ঞার বিষয়-আশয় সাফ কবালার যুগল কায়া অনাদরণীয় অবহেলায় দোটানায় দোষারোপে ঠেকানো পানসি নৌকা ঘাটে ওঠেনি যুগল নদীর জলে কলরব নেই পরমানন্দে সখা-সখী ভাসেনি মেহেদি রাঙা হাত পড়েনি গলুইয়ে মেঘের ভেলা আলো এড়িয়ে কালো ছায়া ফেলে ওড়ে দেখেনি আলিঙ্গনে কপোত-কপোতীর বাঁধভাঙা প্রণয় যে দৃশ্য নিশ্চিত করে শিল্পিত তথাকথিত নরকবাস অপেক্ষায় প্রাপ্তি নেই এই যাত্রার অসমাপ্তি তমসাচ্ছন্ন সংলাপে কার্পণ্য ভেস্তে দেয় একাংশের সফল মঞ্চায়ন স্মৃতিপটে নেই রোদ-বৃষ্টিতে ভেজা অনাঘ্রাত দিনলিপি।