রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফ্লোরিডা উপকূলে আঘাত হানল শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’ • ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার যায় তাজমিন • মুক্তি পেলেন কেজরিওয়াল ও মমতা • পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯ • প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে • ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​লেবাননে হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

​লেবাননে হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইরান সতর্কতা উচ্চারণ করে জানিয়েছে, লেবাননে ইসরাইলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের দৃষ্টিতে অর্জিত এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ এবং অন্যপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। খবর বিবিসি’র। 

আরাঘচি জোর দিয়ে বলেন, ‘লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্তি।’
 
তিনি সতর্ক করেন, এখন থেকে লেবাননে ইসরাইলের যেকোনো হামলা এবং লেবাননের ভূখণ্ডে দখলদারিত্ব অব্যাহত রাখা ‘আমাদের দৃষ্টিতে সমঝোতার স্মারক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে’। 
  
ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা ‘সন্ত্রাসীদের’ ওপর তারা হামলা চালিয়েছে– এমন দাবি করার প্রেক্ষাপটে আরাঘচির এই মন্তব্য এসেছে।
 
হিজবুল্লাহও জানিয়েছে, প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরাইলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
 
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণার পর, লেবাননে ‘নিরাপত্তা অঞ্চল’-এ তাদের বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে জোর দিয়েছে ইসরাইল। ইসরাইলের বহু কর্মকর্তা এই সমঝোতার নিন্দা জানিয়েছেন। সূত্র: বিবিসি

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz