বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর • দিল্লিতে সিজেপির বিক্ষোভে বাধা নয়, পুলিশের ওপর নজর রাখবে হাইকোর্ট • সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ • যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ • ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত • ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট • অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি! • বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর • অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ • মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে মাত্র তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতাকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, আপন চাচি শিশুটিকে অমানবিক নির্যাতন করছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফারজানা আক্তার লতা আত্মগোপনে ছিলেন। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এবং বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, শিশু নির্যাতনের এই ঘটনা প্রকাশ্যে আসার পর গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলায় ফারজানা আক্তার লতার পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ ও লতার পিতা আলমাছ মিয়াকেও আসামি করা হয়। ঘটনার পরপরই পুলিশ ফারজানা আক্তার লতার স্বামী ও পিতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও প্রধান অভিযুক্ত লতা পলাতক ছিলেন।

তিন মাস বয়সী নিরপরাধ এক শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এখন ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার প্রধান আসামিরা আইনের আওতায় এল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz