সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

​বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৯ সন্ত্রাসী ও ১১ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বুধবার বেলুচিস্তানের খুজদার জেলার এন-২৫ মহাসড়কে এ ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সশস্ত্র সন্ত্রাসীরা ওই এলাকায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলি হয়। এতে অন্তত ১৯ সন্ত্রাসী নিহত এবং আরো কয়েকজন আহত হয়।

একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে।
সংঘর্ষের পর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার গভীর রাতে বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz