বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

টানা বর্ষণে পাহাড়ধস : প্রাণ গেছে ১০ রোহিঙ্গার

টানা বর্ষণে পাহাড়ধস : প্রাণ গেছে ১০ রোহিঙ্গার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত তিনদিনে অন্তত ১০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। ৪ জুলাই (শনিবার) থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে এই প্রাণহানি ঘটে।

এর মধ্যে ৬ জুলাই (সোমবার) ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজন প্রাণ হারান।

ভারী বর্ষণে ও পাহাড়ধসে এ কয়দিনে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় প্রায় ১৫ হাজার ৮১৩ জন ক্ষতিগ্রস্ত এবং ৩ হাজার ১৮২ জন বাস্তুচ্যুত হয়েছেন।

প্রবল বর্ষণে ১৬০টি দুর্যোগজনিত ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি বন্যা এবং ৮৩টি ঝড়ের ঘটনা রয়েছে। ১ হাজার ৬১৪টি আশ্রয় আংশিক এবং ১০টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় মানবিক সংস্থাগুলো জরুরি উদ্ধার, আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছে। তবে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি রয়ে গেছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz