সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা

​দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা

কাতারের রাজধানী দোহা। ছবি : এএফপি

বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ১ জুলাই (বুধবার) আলোচনা সম্পর্কে জানে এমন একজন কূটনীতিক এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক নিশ্চিত করেন যে, আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান আজ দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ ‘টেকনিক্যাল’ আলোচনায় বসবে।

ওই কূটনীতিক জানান, দোহার এই আলোচনাটি সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে এবং লেক লুসার্ন শীর্ষ সম্মেলনে অর্জিত অগ্রগতিকে আরও বেগবান করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। তিনি মূলত সুইজারল্যান্ডের অবকাশ যাপন শহরে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা এবং জুন মাসে উভয় পক্ষের অনুমোদিত আলোচনার রূপরেখাকে নির্দেশ করেছেন।

ওই কূটনীতিক আরও যোগ করেন, মার্কিন দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই টেকনিক্যাল আলোচনায় অংশ নিচ্ছেন না; তারা গতকাল মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই জানিয়েছিল যে তারা কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠাবে।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই মার্কিন-ইরান সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি, যা গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধকে সাময়িকভাবে থামিয়ে রাখবে। সেই সাথে অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসান ঘটিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি নিশ্চিত করেছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন উপ-পররাষ্ট্র মন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেন, কর্মকর্তাদের আগামী দিনগুলোতে কোনো স্তরেই মার্কিন পক্ষের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz