সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
সৌদিতে ধরপাকড়

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৫-১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ১১ নভেম্বর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৯ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে ১৫ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৮০০ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

বর্তমানে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে। সূত্র: গালফ নিউজ

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz