সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন ভিসা জটিলতায় আফ্রিকার সুন্দরীরা

মার্কিন ভিসা জটিলতায় আফ্রিকার সুন্দরীরা

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করছেন রোজানা হল। ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন জিম্বাবুয়ে, দক্ষিণ সুদানসহ আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা। ভিসা জটিলতায় প্রতিযোগিতায় অংশ নিতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হলের। একই কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করেছে জাম্বিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসি জানায়, আগামী ২৪ নভেম্বর মিস ইউনিভার্সের ৭৫তম আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের অধীন অঞ্চল পুয়ের্তোরিকোয় অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার কথা রোজানা হলের। তবে এখনো তিনি সেখানে যাওয়ার ভিসা পাননি।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে রোজানা বলেন, ‘আমার ভিসা অনুমোদনের জন্য আমরা বারবার চেষ্টা করছি।’ তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে তার পুয়ের্তোরিকো যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

হল ছাড়াও দক্ষিণ সুদানের প্রতিনিধিকে একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। গত ৮ নভেম্বর থেকেই প্রতিযোগীরা নিবন্ধন, পোশাকের মাপ নেওয়া এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে পুয়ের্তো রিকোয় পৌঁছাতে শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে থাকা ১৯টি দেশের একটি জিম্বাবুয়ে। গত ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পর্যটন, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা এবং অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জাম্বিয়ার প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করা হয়েছে। ২৫ বছর বয়সী পেশায় নিবন্ধিত নার্স মুবাঙ্গা গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন।

মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা এক বিবৃতিতে জানান, ব্যক্তিগত সমস্যা, কাগজপত্রের ঘাটতি কিংবা সাংগঠনিক জটিলতার কারণে নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই মুবাঙ্গা অংশ নিতে পারছেন না। বিবৃতিতে আরও বলা হয়, আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই ধরনের সমস্যার মুখে পড়েছে।

জিম্বাবুয়ের সুন্দরী রোজানা জানান, গত কয়েক সপ্তাহ ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে ভিসা পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি একা এই পরিস্থিতিতে পড়িনি। আমার আফ্রিকান বোনদের অনেকেই একই সমস্যার মুখোমুখি। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা আমি বুঝতে পারছি।’

দক্ষিণ সুদানের প্রতিনিধি রোজানার ভিডিওতে মন্তব্য করে জানান, তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনা এখন ৫০-৫০।

আগামী ২৪ নভেম্বর সান হুয়ানের হোসে মিগেল আগরেলট কোলিসিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz