সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রিন্স হ্যারির শ্বশুর যুক্তরাষ্ট্রে গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর যুক্তরাষ্ট্রে গ্রেফতার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু যৌন নির্যাতন-সংক্রান্ত উপকরণ রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফ্লোরিডার টাম্পার কাছে ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে আটক করেন।

গত মাসে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছিলেন সাসেক্সের ডাচেস মেগান। তার বাবার ফিলিপাইনের সাবেক বাড়িতে শিশু যৌন নির্যাতনের ছবি ও ভিডিওর একটি সংগ্রহ পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।

মেগান আরও জানিয়েছিলেন, ২০১৮ সালে তার বাবার বিরুদ্ধে ‘উদ্বেগজনক অভিযোগ’ সংবলিত একটি চিঠি লন্ডনের পুলিশের কাছে পাঠানো হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে দাবি করে, মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র তাদের বাবার ফিলিপাইনের সাবেক বাড়িতে এ ধরনের ছবি ও ভিডিওর একটি সংগ্রহ খুঁজে পেয়েছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের পর মেগান বিবৃতি দেন। চলতি সপ্তাহের শুরুতে এ ঘটনায় তদন্তের স্বার্থে আগ্রহের ব্যক্তি হিসেবে থমাস মার্কেল জুনিয়রের নামও আসে।

থমাস মার্কেল টেলিভিশনের আলোকসজ্জা ও ফটোগ্রাফি বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক। বাবা-মেয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও দূরত্বের কারণে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে উপস্থিত ছিলেন না তিনি।

পরবর্তী সময়ে মেগান জানিয়েছিলেন, নিজের সন্তানদের সুরক্ষার কথা বিবেচনা করেই বাবার কাছ থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র : দ্য গার্ডিয়ান

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz