সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর ফোনে আড়িপাতার অভিযোগে দেশটির তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আন্তারা এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ জব্দের পর ওই তিন কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবৈধভাবে যোগাযোগে আড়ি পাতা, অনুমোদন ছাড়া ইলেকট্রনিক সিস্টেমে প্রবেশ এবং ইলেকট্রনিক ডেটা মুছে ফেলার অভিযোগে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আটককৃতদের মধ্যে আছেন প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ জেনারেল লিস্টিও সিগিট প্রাবোও, জাতীয় পুলিশের আইন বিভাগের প্রধান ইন্সপেক্টর জেনারেল আহরি সোনতা নাসুশন এবং জাতীয় পুলিশ শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন সিনিয়র প্রশিক্ষক ইন্সপেক্টর জেনারেল একো হাদি সান্তোসো।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz