সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইসমাইল বাঘাই

ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইসমাইল বাঘাই

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, আলোচনার ক্ষেত্রে তেহরান যুক্তরাষ্ট্রের কথার চেয়ে দেশটির বাস্তব পদক্ষেপকে বেশি গুরুত্ব দেবে। ২ নভেম্বর (সোমবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, গত দুই বছরে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং দেশটি সক্রিয়ভাবে কূটনৈতিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের দাবিগুলো স্পষ্ট ও যৌক্তিক।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং তেহরানের ন্যায্য দাবিগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া বা সেখানে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও এর সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন তিনি।

বাঘাই জানান, শান্তি প্রতিষ্ঠায় ইরানের আগের সাত দফা পরিকল্পনা এখনো আলোচনার টেবিলে রয়েছে। তবে পরিকল্পনাটি আরও সংক্ষিপ্ত করা হয়েছে, যা দুই দিনের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ইরানের এই উদ্যোগ দেশটির সদিচ্ছার প্রমাণ। তেহরানের দাবিগুলো পূরণ করা হলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা এবং শান্তি আলোচনা শুরু করা সম্ভব।

বাঘাই আরও বলেন, পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তরাষ্ট্র কীভাবে এগোতে চায়, তার ওপর।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz