সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী অভিযানের জন্য নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ ও ভৌগোলিক সীমার বাইরে সামরিক পরিকল্পনা তৈরির কাজ পুরোদমে শুরু করেছে ইরান। ১ নভেম্বর (রবিবার) ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি বলেছেন, শত্রুপক্ষকে চরম ক্ষতির মুখে ফেলতে এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে একটি বিশাল সামরিক কৌশলগত ক্ষেত্র প্রস্তুত রাখা হয়েছে।

তেহরানে এক বক্তব্যে তিনি জানান, সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে দেওয়া নির্দেশনা যুদ্ধের প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইরানের সশস্ত্র বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে শত্রুকে চূড়ান্ত জবাব দিতে আরও বেশি প্রস্তুত।

জেনারেল মহেব্বি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই সংঘাতে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানা হবে না। যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে তা শুধু ইরানের জনগণ ও তাদের সশস্ত্র বাহিনীই ঠিক করবে।

সর্বোচ্চ নেতার নির্দেশনার পর মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলেও সম্ভাব্য আঘাতের কৌশল সাজাচ্ছেন আইআরজিসির কমান্ডারেরা। শত্রুর যেকোনো আগ্রাসনের দ্রুত ও কঠোর জবাব দিতে ইরানি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: তাসনিম নিউজ

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz