সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি

বিজ্ঞাপন
ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট স্থাপনাগুলোতে মাত্র ১০ মিনিটের মধ্যে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই চরম সামরিক হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে যেকোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে অবিলম্বে ও ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন’ কঠোর পাল্টা আঘাত হানার নতুন কৌশলগত নির্দেশনা দিয়েছেন।

আজ রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপের পর ট্রাম্প জানান, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনসহ অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো এখনও মার্কিন হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। ট্রাম্প বলেন, আমরা মাত্র ১০ মিনিটের মধ্যেই এই হামলা চালাতে পারি। এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুতই তা বাস্তবায়ন সম্ভব। এর আগে তিনি সেন্টকম প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে সামরিক অভিযানের নানা বিকল্প নিয়ে আলোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি আক্রমণের হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে যুদ্ধের জন্য নতুন দিকনির্দেশনা দিয়েছেন। তিনি ঘোষণা করেন, শত্রুর যেকোনো পর্যায়ের বা ধরনের হুমকিকে তাৎক্ষণিক, সুদূরপ্রসারী এবং ভৌগোলিক সীমারেখাহীন কঠোর জবাবের মুখোমুখি করতে হবে। যুদ্ধের মেয়াদ বা সমাপ্তি কখন ঘটবে—তা ইরান ও এর জনগণই নির্ধারণ করবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।

সর্বোচ্চ নেতার নির্দেশনার পরপরই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেন মহেবি জানান, খামেনির এই বক্তব্য যুদ্ধের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়ের’ সূচনা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যেই নতুন নতুন ভৌগোলিক অঞ্চলে নতুন সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত ও চূড়ান্ত করার কাজ শুরু করেছে আইআরজিসি।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz