সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
নতুন করে হামলার আশঙ্কা ‘

অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর

অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর

বিজ্ঞাপন
ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি হুমকি দিয়েছেন, তারা নতুন হামলার ‘অভাবনীয় জবাব’ দেবেন। যার কোনো ভৌগলিক সীমাবদ্ধতা থাকবে না এবং এই নতুন যুদ্ধের সমাপ্তি কখন হবে সেটি তারা ঠিক করবেন।
 
শনিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমরা সুপ্রিম লিডার মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের কাছে শত্রুদের হামলা করার অনেক কিছু আছে। যেগুলো আমাদের কার্যপ্রণালিতে আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভাবনীয় জবাবের সম্মুখীন হবে এবং আমরা হব সেই পক্ষ যারা এই নতুন যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।”

মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন যে হামলার প্রস্তুতি নিচ্ছে তা হবে স্বল্প; কিন্তু অত্যন্ত তীব্র। মেজর জেনারেল আলি আব্দুল্লাহি মূলত এ বিষয়টির কথা বুঝিয়েছেন। তিনি বলেছেন, মার্কিনিরা স্বল্প হামলা চালিয়ে থেমে যাবে, সেটি হবে না। আরেকবার যদি তাদের ওপর হামলা হয় তাহলে তারা নিজেদের ইচ্ছামতো পাল্টা হামলা চালিয়ে যাবেন।
 
এছাড়া মার্কিনি ও ইসরায়েলিদের হামলার জন্য অপেক্ষা না করে হামলার কোনো ইঙ্গিত পেলেই ইরান তাদের অবকাঠামোকে টার্গেট করা শুরু করবে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি বলেছেন, “শত্রুরা আগে হামলা চালাবে আমরা তার জন্য অপেক্ষা করব না। যদি আমরা তাদের কোনো শত্রুতাপূর্ণ গতিবিধি লক্ষ্য করি তাহলে আমরা হামলার সময় এবং কেমন হামলা হবে সেটি নির্ধারণ করব।”

তিনি জানিয়েছেন, ইরানি পর্যবেক্ষকরা মার্কিনি ও ইসরায়েলিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং সেই অনুযায়ী তারা তাদের টার্গেট ঠিক করছেন। তিনি বলেন, “জল, স্থল বা আকাশ যেখান দিয়েই হামলা হবে আমরা সেদিক দিয়েই শেষ নিশ্বাস পর্যন্ত তা প্রতিহত করব।” সূত্র: আলজাজিরা

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz