সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর

ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। ছবি: এএফপি

বিজ্ঞাপন
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। একই সঙ্গে এই সংঘাতের কারণে গত আট মাসে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় ৩০ অক্টোবর (শুক্রবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্জ বলেন, সংঘাতের অবসান ঘটাতে জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয় ও জোরদার করছে।

তিনি বলেন, ‘জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই সংঘাতের কারণে ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় করতে হয়েছে।’

মার্জ আরও বলেন, ‘তাই যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্বার্থও রয়েছে।’

যুদ্ধ বন্ধে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘এই সংঘাত সামরিকভাবে সমাধান করা সম্ভব নয়।’

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইউরোপের জ্বালানি বাজার ও অর্থনীতিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে। জ্বালানির বাড়তি দাম ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে।

এ পরিস্থিতিতে যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিচ্ছে জার্মানি। সূত্র: আলজাজিরা

ঠিকানা/এএস 

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz