সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
এবিজেএর নতুন সভাপতি মতিন, সাধারণ সম্পাদক ফয়সাল

সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা

সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা

বিজ্ঞাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গঠিত হয়েছে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন' (এবিজেএ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ।

গত ২৫ অক্টোবর সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

নবগঠিত ১৭ সদস্যের কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন।

এর আগে, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সভা শুরু হয়। আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ফয়সাল আহমেদ। আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান। নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন এএইচএম মাসুম বিল্লাহ।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদকে সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, ব্যবসায়ী নেতা, আইনজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ কমিউনিটি নেতারা।

বক্তারা প্রবাসে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz