সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে?

ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে?

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ভোটগ্রহণের সময় ফুরিয়ে আসছে৷ বাংলাদেশ সময় আজ রাত ২টায় ভোটগ্রহণ শেষ হবে৷ বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবারের নির্বাচনে পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে৷ এর অন্যতম কারণ আরব ইসরায়েলি ভোটাররা ব্যাপকহারে ভোট দিচ্ছেন৷ ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব-ইসরায়েলি বা ইসরায়েলি-ফিলিস্তিনি৷ এমন অবস্থায় নেতানিয়াহু তার সমর্থকদের শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে বলছেন৷ 

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হয় পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে৷ এতে যে দল বেশি ভোট পায় সে দল পার্লামেন্টে বেশি আসন পায়৷ 

তবে নেতানিয়াহু ভোটে পিছিয়ে গেলেও ক্ষমতায় থাকতে পারেন৷ 

সংবাদমাধ্যম আলজাজিরা ২৮ অক্টোবর (বুধবার) জানিয়েছে, ইসরায়েলের নির্বাচন শেষে এখন বেশ কয়েকটি পরিসংখ্যান সামনে আসতে পারে৷ 

প্রথমত নেতানিয়াহুর দল কম ভোট পেয়ে পার্লামেন্টে কম আসন পেলেও; তার বর্তমান মিত্রদের সঙ্গে আবারও জোট করে বা অন্য ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট করে ৬১টি আসন যোগাড় করে আবারও প্রধানমন্ত্রী হতে পারেন৷ 

অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বি গাদি আইজেনকোতের দল যদি বেশি আসন পায় এবং অন্যদের সঙ্গে জোট করে তাহলে তারা ক্ষমতায় আসতে পারে৷ 

এক্ষেত্রে আরব দল রা'ম বিরোধী জোটের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনে ভুমিকা রাখতে পারে৷ যেমনটা ২০২১ সালে করেছিল তারা৷ 

আরেকটি হতে পারে 'জাতীয় ঐক্য সরকার'। এক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি নেতানিয়াহু ও গাদি আইজেনকোত জোট করে জাতীয় ঐক্য সরকার গঠন করতে পারে৷ জানা গেছে, যুক্তরাষ্ট্র এমন সরকার গঠনে ইসরায়েলকে পরামর্শ দিচ্ছে। 

এমন সরকারে অন্যান্য দলগুলোর প্রতিনিধিদেরও তারা  যুক্ত করতে পারে। 

আরেকটি হতে পারে মাইনরিটি সরকার৷ যেখানে কোনো জোট সরকার গঠনে ব্যর্থ হলে ছোট দলগুলো জোট করে সরকার গঠন করতে পারে৷ সূত্র: আলজাজিরা

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz