সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

বিজ্ঞাপন
ইরাানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেকোনো সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের ক্ষেত্রে ওয়াশিংটনের পরমাণু অস্ত্র প্রয়োগের কোনো প্রয়োজন নেই। বহুল আলোচিত ‘মাদার অব অল বোম্বস’ (এমওএবি) কোনো পারমাণবিক বোমা নয়, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রথাগত বা সাধারণ অস্ত্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজমেক্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আনাদুলুর। 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন প্রশাসন ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযানে এই বোমা ব্যবহার করতে পারে বলে প্রকাশিত গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট জবাব দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, মাদার অব অল বোম্বস পারমাণবিক কোনো অস্ত্র নয়। এটি স্রেফ একটি বিশাল আকৃতির প্রথাগত বোমা। এটি অনেক বড় একটি বোমা হতে পারে, কিন্তু মোটেও পারমাণবিক কিছু নয়।

ইরানের বিরুদ্ধে মার্কিন পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি বলেন, না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের সেটি করার কোনো প্রয়োজনই নেই।

সাক্ষাৎকারকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না— এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প তাঁর অনাস্থার কথা তুলে ধরে বলেন, সত্যি বলতে, আমি কাউকে বিশ্বাস করি না। রাজনীতির দুনিয়ায় আমি কাউকে বিশ্বাস করি না।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz