সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি

সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ও অন্যান্য লক্ষ্যবস্তুতে শনিবারের হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী এক বিবৃতিতে জানিয়েছেন, গোষ্ঠীটি কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একাধিক অভিযান চালিয়েছে। যার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরটি রোববারও বন্ধ ছিল।

অন্যান্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সৌদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর একটি পেট্রল স্টেশন, পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার এবং দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর পারস্য উপসাগরীয় কোনো দেশে শনিবারের এই ক্ষেপণাস্ত্র হামলাটিই সবচেয়ে প্রাণঘাতী।

রোববারও (১১ অক্টোবর) বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি হুতিরা।

এ বিষয়ে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে আজকের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং সুবিধাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে। তবে সুনির্দিষ্টভাবে কতজন হতাহত হয়েছে সেই সংখ্যা তারা উল্লেখ করেনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, বিমানবন্দরে একটি প্যাসেঞ্জার টার্মিনালে একটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এর ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz