সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রোববার (১১ অক্টোবর) সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর মাত্র এক দিন আগে অর্থাৎ গতকাল শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরাও রিয়াদের কেন্দ্রস্থলে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট নিশ্চিত করেছে, আজকের এই হামলায় রিয়াদ বিমানবন্দরের একটি টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে আঘাত হানার পাশাপাশি রিয়াদ বিমানবন্দরের আকাশসীমায় একটি ক্রুজ মিসাইল সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

উল্লেখ্য, গতকালের প্রাণঘাতী হামলার পর আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত ও বড় ধরনের নিরাপত্তাঝুঁকির মধ্যে পড়েছিল রিয়াদ বিমানবন্দর। আজকের এই নতুন হামলার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz