সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত

হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলে জাহাজে হামলার পর ধোঁয়া উঠছে। পুরোনো ছবি: এফএসইউআই

বিজ্ঞাপন
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত হয়েছেন। মঙ্গলবার ওমানের উপকূলের কাছে এমটি অন পিস নামের জাহাজে প্রজেক্টাইল আঘাত হানলে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। হামলায় মোট ১২ জন ক্রু আহত হয়েছেন, যাদের ১১ জনই ভারতীয়।

এক বিবৃতিতে এমইএ বলেছে, ওমানের উপকূলের কাছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার নিন্দা জানাই। হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানে।

বিবৃতিতে আরও বলা হয়, মোট ১৯ জন ক্রুর মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। জানা গেছে, ১২ জন ক্রু আহত হয়েছেন, যার মধ্যে ১১ জন ভারতীয়।

অঞ্চলটিতে জাহাজে হামলার ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এমইএ বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করছে তারা।

বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে।

ওমানি কর্তৃপক্ষের সহযোগিতায় আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ওমানের খাসাব শহরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে ভারত। সূত্র : এনডিটিভি

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz