সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
ইরানের হামলার আশঙ্কা

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
হামলার উদ্বেগের কারণে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের বি-১ বোমারু বিমানগুলো হঠাৎ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এক তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের এক মুখপাত্র আল জাজিরাকে নিশ্চিত করেছেন যে আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে এসেছে। তবে আমেরিকার বি-১, বি-২ এবং বি-৫২ বোমারু বহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে যেকোনো স্থানে যেকোনো সময় নির্ভুল বৈশ্বিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিটি লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি বিগত সাত মাস ধরে ইরানবিরোধী যুদ্ধে মার্কিন বোমারু বিমানের ট্রানজিট ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি ঘাঁটিটিকে লক্ষ্য করে ইরান-সংশ্লিষ্ট সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে বলে গুঞ্জন ওঠে।

গত ২৭ সেপ্টেম্বর পুলিশ ঘাঁটির কাছে বিস্ফোরক বসানোর চক্রান্তের সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে। ইরান এই পরিকল্পনা অস্বীকার করার পরদিন উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তদন্ত এখনো চলমান রয়েছে। পরবর্তীতে গত বৃহস্পতিবারও লন্ডনে ঘাটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে এক ২৫ বছর বয়সী যুক্তরাজ্য-ইরান দ্বৈত নাগরিককে গ্রেফতার করে পুলিশ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইঙ্গিত দিয়েছেন, এই ষড়যন্ত্রে ‘ইরানের ভূমিকা ছিল’। অন্যদিকে কাউন্টার টেররিজম পলিসিংয়ের সিনিয়র ন্যাশনাল সমন্বয়ক ভিকি ইভান্স জানিয়েছেন যে সব সম্ভাব্য দিক বিবেচনা করে অত্যন্ত জটিল একটি তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রেফতারের প্রশংসা করে বলেন যে অভিযুক্তরা মার্কিন স্থাপনার ‘বড় ক্ষতি’ করার চেষ্টা করছিল। এই ঘটনায় যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে তেহরান। গত মার্চে যুক্তরাজ্য প্রশাসন মার্কিন বাহিনীকে ফেয়ারফোর্ড ও ডিয়েগো গার্সিয়ার মতো ঘাঁটিগুলো প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিল। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz