সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯, ধ্বংসস্তূপের নিচে লাশের সারি

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯, ধ্বংসস্তূপের নিচে লাশের সারি

গাজার আল-ইয়ারমুক এলাকায় এক গণ-জানাজা ও দাফনের মিছিলে সমবেত হয়েছেন ফিলিস্তিনি শোকাহতরা। ছবি : এএফপি

বিজ্ঞাপন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলা বর্বর গণহত্যা ও নৃশংস হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে পৌঁছেছে। এ ছাড়া চলমান এই হামলায় আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ১৮৮ জনে। ৩ অক্টোবর (শনিবার) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও সাতজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে দুজন আগে থেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং একজনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের অক্টোবরে ঘোষিত কথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে এক হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ও আহত হয়েছেন পাঁচ হাজার ৫২ জন। এ ছাড়া এই সময়সীমার মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার গাজায় এক করুণ পরিস্থিতিতে ১০০ জনের বেশি মানুষের গণজানাজা সম্পন্ন হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ব্লকের ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে উদ্ধার করা ১০৫টি মরদেহের একসঙ্গে দাফন সম্পন্ন করেন স্বজনরা।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz