সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​পারমাণবিক অস্ত্র থাকলে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করবে ইরান: রুবিও

​পারমাণবিক অস্ত্র থাকলে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করবে ইরান: রুবিও

বিজ্ঞাপন


পারমাণবিক অস্ত্র থাকলে ইরান পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করবে এবং মানুষ হত্যা করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরমাণু অস্ত্র পেলে ইরান সমুদ্রপ্রণালীগুলো নিয়ন্ত্রণ করবে, টোল আদায় করবে এবং কে জ্বালানি পাবে আর কে পাবে না তা নির্ধারণ করবে, যা একটি ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করতে পারে।

ইরান সরকারের সমালোচনা করে রুবিও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা শিথিল বা অর্থনৈতিক বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ তারা জনগণের জীবনযাত্রার উন্নয়নে ব্যয় না করে অস্ত্র তৈরি ও ‘বিপ্লব রপ্তানি’ করার কাজে ব্যবহার করে।

তিনি আরও বলেন, এই অর্থ দিয়ে ইরান হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াদের তহবিল জোগায় এবং সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ডের পরিকল্পনায় অর্থায়ন করে।

ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কট্টরপন্থী শিয়া ধর্মগুরুরা দেশটি পরিচালনা করছেন, যাদের কাছে পৃথিবীর শেষ দিন বা ধ্বংস ডেকে আনা একটি ধর্মীয় দায়িত্ব বলে মনে হয়।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz