সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

১০০ কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে নিয়ন্ত্রণহীন এআই : বিল গেটস

১০০ কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে নিয়ন্ত্রণহীন এআই : বিল গেটস

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির মধ্যে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, ভুল হাতে পড়লে শক্তিশালী এআই প্রযুক্তি ১০০ কোটি মানুষের মৃত্যুও ঘটাতে পারে।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে এক সাক্ষাৎকারে গেটস বলেন, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর নিজেদের নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও সরাসরি এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে, তা আইন করে বাধ্যতামূলক করা দরকার। এতে প্রযুক্তি খাতে কিছু অতিরিক্ত খরচ ও প্রশাসনিক চাপ বাড়লেও এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না বলে তিনি মনে করেন।

সাক্ষাৎকারে এআইয়ের সম্ভাব্য অপব্যবহার নিয়ে আরও কঠোর সতর্কতা দেন গেটস। তার কথায়, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি সর্বাধুনিক এআই প্রযুক্তি হাতে পায়, তাহলে তা এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এআই নিয়ে গেটসের এমন সতর্কতা নতুন নয়। গত আগস্টের শেষ দিকে প্রায় ছয় হাজার শব্দের একটি দীর্ঘ প্রবন্ধেও তিনি মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে আলোচনা করেন। প্রযুক্তি জগতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও, যেমন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক, এআই উন্নয়নের গতি ও নিরাপত্তা নিয়ে সতর্কতার কথা বলেছেন।

সামরিক খাতে এআই ব্যবহার ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে চুক্তির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিল গেটসের মাইক্রোসফট। 'নো অ্যাজুর ফর অ্যাপার্টহেইড' নামের একটি অধিকারকামী সংগঠন প্রতিষ্ঠানটিকে এই সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, মাইক্রোসফটের প্রযুক্তি সামরিক কাজ ও অভিবাসীদের ওপর নজরদারিতে ব্যবহৃত হচ্ছে। তবে বিতর্কিত এই বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন অবস্থানও রয়েছে।

আলাপের শেষ ভাগে এআই নিয়ে কিছুটা কৌতুক করেন বিল গেটস। ব্যক্তিগত কোনো বিষয়ে এআইয়ের পরামর্শ নেন না উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে কোনো সামাজিকতায় যান না তিনি। হাস্যরসের ছলে গেটসের মন্তব্য, ‘এআই জানে, আমি অত্যন্ত গম্ভীর একজন মানুষ।’

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz